মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

‘অভিভাবক’ তামিমসহ বরিশালের প্রতি কৃতজ্ঞতা হৃদয়ের

সরাসরি চুক্তিতে তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি সেভাবে। আসর জুড়েই ব্যর্থ ছিলেন। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন এই ওপেনার। তার ৫৬ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৬ বল হাতে রেখেই সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগাং কিংসের বিপক্ষে ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিটটাও কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ফেসবুকে এক পোস্টে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ ফ্র্যাঞ্চাইজিটির অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাওহিদ হৃদয়। টাইগার এই ব্যাটার লিখেছেন, সেদিন “Writer’s Block” নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
তামিম ইকবালসহ বরিশালের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় আরও বলেন, রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশী দেখেছি। তবে তার থেকে বেশী অনুপ্রেরণা দেখেছি আমার আশে-পাশের মানুষ গুলোর চোখে। Tamim Iqbal ভাই কাউকে বোঝাতে পারবো না আপনি অভিভাবক হিসেবে কতোটুকু যথার্থ। এতো প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষ আমার জন্য।

সমর্থকদের প্রতি ভালোবাসা জানিয়ে হৃদয় বলেন, ‘ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদের ও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page