মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ট্রফি নিয়ে কবে বরিশাল যাচ্ছে দল জানালেন তামিম

টানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও, এবার জিততে পারলে ট্রফি-ট্যুরের ঘোষণা আগেভাগেই দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রেকর্ডগড়া জয়ের পর তিনি দিন-তারিখ জানিয়ে দিয়েছেন। আগামীকাল (রোববার) ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

টুর্নামেন্টের শুরুর দিকেই বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান বলেছিলেন, দলের বড় সব পরিকল্পনাই আসে তামিমের পক্ষ থেকে। গতকাল শিরোপা জয়ের পর সেই কথারই ইঙ্গিত মিলেছে বরিশাল অধিনায়কের মুখে, ‘অবিশ্বাস্য (আবারও জিতলাম)। আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’
চ্যাম্পিয়ন বরিশালের সতীর্থদের কৃতিত্ব দিয়ে তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। আমার রিশাদ (হোসেন), (তাওহীদ) হৃদয়, (নাজমুল হোসেন) শান্তদের মতো তরুণরা ছিল। আরিফুল হকের মতো তরুণকে খেলাতে পারিনি, এজন্য আমি হতাশ। খেললে আমরা বড় আরেক তারকা দেখতাম।’

প্রসঙ্গত, বিপিএলের একাদশ আসরের ফাইনালে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজেদের টানা দ্বিতীয় শিরোপা ধরে রেখেছে বরিশাল। শিরোপানির্ধারণী ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং কিংস। ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়েছে বরিশাল। যা বিপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page