মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

কেমন হলো আবাহনীর দল, শান্ত-নাহিদ রানার সঙ্গে থাকছেন কারা

নতুন বছর নতুন মৌসুম নতুন ক্রিকেটার দিয়েই শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দায়িত্ব পেয়েই এগিয়ে চলেছেন দল গঠনে।
এখনো পর্যন্ত বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আবাহনী। গেল বারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা।

এদিকে মোহাম্মদ মিঠুন, মৃত্যুনঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হককে দলে ভিড়িয়েছে তারা।
এছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে থাকছেন ইফতেখার ইফতি। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি।
দেশের ঘরোয়া ক্রিকেটের একদিনের ফরম্যাটের বড় আসর এই ডিপিএল। বিপিএল শেষ না হতেই ডিপিএল উত্তাপ ছড়াতে শুরু করেছে। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page