মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচতে করণীয়

আজকাল প্রায়ই শোনা যাচ্ছে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর নাম। এক শ্রেণির প্রতারক চক্র এই পদ্ধতিতে সাধারণ মানুষের কাছ থেকে লুট করে নিচ্ছে টাকা ও মূল্যবান সামগ্রী। এটি এক ধরনের ড্রাগ, যার নাম ‘স্কোপোলামিন।’ মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয় ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর মাধ্যমে। এরপর মানুষ নিজ থেকেই অপরাধীর হাতে তুলে দেয় নিজের কাছে থাকা সবকিছু। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওষুধ বলা হয় একে।

স্কোপোলামিনের মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে। এটি তরল ও পাউডার—দুই রকমেরই হয়। চিকিৎসাবিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে। শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত। অপরাধীরা এসব ক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে এবং স্কোপোলামিন মাখানো কাগজ বা কার্ড রাখে সঙ্গে। কোনও পথচারীকে ডেকে ঠিকানা জিজ্ঞেস করার ছলে নাকের কাছাকাছি নিয়ে যায় সেই কাগজ বা কার্ড। এতে আক্রান্ত ব্যক্তি সম্মোহিত হয়ে যান। অনেকটা জম্বির মতো হয়ে যান তিনি। এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজ থেকেই দিয়ে দেন অপরাধীকে।

‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচতে  কী করবেন?

রাস্তায় অপরিচিত কোনও ব্যাক্তি ডাকলে সাবধান হতে হবে।
অপরিচিত কারোর কাছ থেকে খাবার বা পানীয় খাবেন না।
রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন। এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না।
অপরিচিত কেউ নাক বা মুখের সামনে কিছু ধরার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page