মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশেকে পেয়ে শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করাটা যেন একটু সহজই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে কেউ ৬ সেঞ্চুরি হজম করেনি। গতকাল টাইগারদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন ২৬ বছর আগে গড়া শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড। নিজ দেশের ইতিহাসেও একাধিক রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি।

কিউই এই অলরাউন্ডার গতকাল পেয়েছেন আইসিসি টুর্নামেন্টে নিজের ৪র্থ সেঞ্চুরি। গত ২০২৩ বিশ্বকাপে পেয়েছিলেন ৩ সেঞ্চুরি। আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে পেয়ে খেলেছেন ১১২ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি। ২৫ বছর বয়েসেই পেয়ে গেলেন ৪র্থ সেঞ্চুরি। আর তাতেই পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা শচীনকে।

২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। গতকাল রাচিন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে সেটিকে গেলেন টপকে।
তবে এখানেই থামছে না রাচিনের কীর্তি। বরং নিজ দেশের ইতিহাসেও রদবদল এনেছেন তিনি। যেখানে পেছনে ফেলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়ামসনকেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি রাচিন পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। অথচ নিউজিল্যান্ডের হয়ে আর কারোরই ৩০ বছরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড নেই।
১১২ রানের ইনিংস দিয়ে নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন (৪টি)। আবার দ্রুততম ১০০০ রান করার দিক থেকে দেশের ইতিহাসে হয়েছেন ৪র্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page