মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

‘আফগানিস্তানের জয় আর অঘটন নয়’

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপের জয়টা অঘটন ছিল না, সেটারই যেন প্রমাণ দিল আফগানিস্তান। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আফগানিস্তান ইংলিশদের যাত্রা থামিয়েছে ৮ রান আগেই। ক্রিকেট বিশ্বের ডার্কহর্স হিসেবে আফগানিস্তানের ধারাবাহিক উত্থানের পর্বে এই জয় নতুন এক স্মারক হিসেবেই দেখছে ক্রিকেট দুনিয়া।
লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঝড়। পুরো দলকে প্রশংসায় ভাসাচ্ছে নেট দুনিয়া। তাতে পিছিয়ে নেই ক্রিকেটের সাবেক গ্রেটরাও। শচীন টেন্ডুলকার তাদেরই একজন। ক্রিকেটের রাজকীয় খেলায় সবচেয়ে বেশি রানের মালিক এখন থেকে আফগানিস্তানের জয়কে আর অঘটন বলতেই রাজি নন।

গতকালের ম্যাচ শেষে এক টুইটে শচীন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধীর এবং ক্রমাগত উন্নতি অনুপ্রেরণা দেয়ার মতোই। আপনি তাদের জয় আর অঘটন বলতে পারেন না। তারা এটাকে অভ্যাসে পরিণত করেছে। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের অসাধারণ ফাইফার আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’
আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত আরেক ভারতীয় গ্রেট রবি শাস্ত্রীও। ভারতের সাবেক এই কোচ আফগানিস্তানের প্রশংসার পাশাপাশি কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডেরও, ‘আফগানিস্তান, তোমরা দুর্দান্ত। অসাধারণ করলে। আর ইংল্যান্ডকে বলছি, কোন অজুহাত ছাড়াই উপমহাদেশে খেলাকে সিরিয়াসভাবে নাও। এরপরেই কেবল তোমরা এমন দলের স্বীকৃতি পাবে যারা ভ্রমণ করতে পারে।’

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের কোচিং প্যানেলে ছিলেন ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা। সাবেক শিষ্যদের জয়ে বেশ খুশি সাবেক এই ব্যাটার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও প্রশংসা করেছেন আফগানিস্তানের, ‘দুর্দান্ত আফগানিস্তান। জয়টা প্রাপ্য। ইংল্যান্ড গত কয়েক বছর ধরেই সাদা বলে ভালো ক্রিকেট খেলতে পারেনি। এমন পরিবেশে এই ফল অপ্রত্যাশিত নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page