মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

২০২৪ সালে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার। টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যেই অবসর নেওয়ায় সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব।
১০ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
এশিয়ান স্টারসের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই দলের হয়ে খেলবেন হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা।
বাংলাদেশ দলের বাকি সদস্যরা হলেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টারস। মজার ব্যাপার হচ্ছে, সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব, কাপালিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page