মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

মুশফিকের বিদায়ে সতীর্থদের কে কী বললেন

বাংলাদেশ ক্রিকেটের একটা পুরো প্রজন্মের প্রতিনিধি বলা যেতে পারে মুশফিকুর রহিমকে। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ১৮ বছরের বেশি সময়। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখে ফেলেছিলেন মুশফিকুর রহিম। এবারে নিজের ক্যারিয়ারের অন্য এক অধ্যায় গুটিয়ে নেয়ার পালা।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ করেছেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।

মুশফিকের অবসর ঘোষণার পর তাসকিন ফেসবুকে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ হলো! মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনা করা কঠিন। আপনার প্যাশন, ডেডিকেশন, ফাইটিং স্পিরিট সবকিছুই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আপনার সাথে মাঠ শেয়ার করতে পারা এবং শিখতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার ছিল। পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে শুভকামনা – আপনার লিগ্যাসি সবসময় থাকবে।’
মুশফিকের প্রতি ধন্যবাদ জানিয়ে শরিফুল লিখেছেন, ‘আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এতো সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।’

মুশফিকের মতোই বগুড়া থেকে বেড়ে উঠেছেন তাওহীদ হৃদয়। মুশফিককে আইডল উল্লেখ করে এই ব্যাটার লিখেছেন, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি (মুশফিক) প্র‍্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআই – এর আন্তর্জাতিক ক‍্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা:- আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয় যদিও আমি বাকরুদ্ধ হয়ে আছি, তবুও আপনাকে অবসরের জন্য শুভকামনার বার্তা, আইডল মুশফিকুর রহিম। যেকোনো কিছুর চেয়ে এবং যে কারও চেয়ে বেশি মিস করব আপনাকে।’

মুশফিকের সঙ্গে ক্যারিয়ারের অনেকটা সময় পার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি নিজেও আছেন বিদায়ের দ্বারপ্রান্তে। সেই মাহমুদউল্লাহও স্মৃতিচারণ করেছেন মুশফিককে নিয়ে, ‘প্রিয় মুশফিক, দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে পাঁজর ভাঙা সেঞ্চুরিটা আমার এখনও মনে আছে। এটা খেলার প্রতি তোমার শ্রদ্ধা, উৎসর্গ এবং সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য কঠোর পরিশ্রমী মানসিকতা প্রদর্শন করে। তোমার এই ইনিংসটি যেকোনো ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের যাত্রার জন্য তোমাকে শুভকামনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page