মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ভারত কীভাবে বাড়তি সুবিধা পাচ্ছে, বুঝতে পারছেন না কোচ

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।
হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্ক একেবারেই উড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক।

ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’
টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’-যোগ করেন তিনি।

একই স্টেডিয়ামে সব ম্যাচ হলেও আলাদা আলাদা উইকেটে খেলেছে ভারত এমনটাই দাবি ব্যাটিং কোচের। তিনি বলেন, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।’
‘হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’-যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page