মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শিরোপা নির্ধারণ হবে যেভাবে

পাকিস্তানের মাটিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা নামছে আজ। আট দলের টুর্নামেন্টে টিকে আছে আর দুই দল। শিরোপা নির্ধারণে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারতের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সামনে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ফাইনালের মহারণ শুরু হবে।

চলতি আসরে একই গ্রুপে ছিল ভারত ও নিউজিল্যান্ড। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চারে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। একই গ্রুপে থাকার সুবাদে টুর্নামেন্টের প্রথম পর্বেই দেখা হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছিল কিউইদের। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে রোহিত শর্মারা।
গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ২০০০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সেবারও কিউইদের প্রতিপক্ষ ছিল ভারত।
ফাইনালে বৃষ্টি হলে কী হবে?

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি ম্যাচ বৃষ্টি ভেস্তে গেছে। এ ছাড়া আরও কয়েকটি ম্যাচে বৃষ্টির ঘনঘটা ছিল। যদিও পাকিস্তান পর্বে বৃষ্টি থাকলেও দুবাইতে তেমন সমস্যায় পড়তে হয়নি। তবুও ফাইনাল বলে কথা। শিরোপার লড়াইয়ে বেরসিক বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
গত ম্যাচগুলোর মতো ফাইনাল ঘিরেও স্বস্তির খবর দিয়েছে দুবাইয়ের আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। উল্টো গরম বাড়তে পারে কিছুটা। তবে প্রকৃতির কথা মাথায় রেখেই বিকল্প চিন্তা করে রেখেছে আইসিসি। কোনো কারণে খেলা বিলম্বিত হলে অতিরিক্ত দুই ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে। আর বৃষ্টি বাধা দিলে রিজার্ভ ডে হিসেবে আগামীকাল (১০ মার্চ) রাখা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ যেখানে শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে।

তবু যদি কোনোভাবে ম্যাচ সম্পূর্ণ করা না যায়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ২০০২ সালে শ্রীলঙ্কায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালেও এমনটা করা হয়েছিল। তবে সবার প্রত্যাশা, কোনো বাধা ছাড়াই ফাইনাল মাঠে গড়াক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page