বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

ডিপিএলে সোহানের সেঞ্চুরি, তামিম-অমিতের ফিফটি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষদিন আজ (রোববার) তিনটি ম্যাচ চলছে। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তার সেঞ্চুরিতে ভর করে ধানমন্ডি ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করেছে।
মূলত অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩২ রানের সুবাদে বড় ‍পুঁজি পায় দলটি। এ ছাড়া হাবিবুর রহমান সোহান করেন ৪৫ রান। অন্যদিকে, শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফসান আহমেদ। বর্তমানে লক্ষ্য তাড়ায় ব্যাট করছে রায়ান রাফসানের নেতৃত্বাধীন দলটি।

দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায়। তিনে নেমে লিটন দাস ফেরেন মাত্র ২২ রানে। একপর্যায়ে অর্ধ-শতক তুলে নেন আজিজুল তামিম। তার ৬২, ইফতেখার হোসেনের ৩২ এবং নাঈম ইসলামের ২৭ রান ছাড়া অবশ্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে গুলশান ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।
বিকেএসপিতে চলমান আরেক ম্যাচে খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে রূপগঞ্জ নির্ধারিত ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে অমিত মজুমদার সর্বোচ্চ ৮১, আবদুল্লাহ আল গালিব ৫৭, আরিফুল হক ৪০ এবং অধিনায়ক আল-আমিন জুনিয়র ৩২ রান করেন। বিপরীতে ৩টি করে উইকেট শিকার করেন অগ্রণী ব্যাংকের রুয়েল মিয়া ও তাইবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page