শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ হাজার ৮১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা বিশাল এক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে লক্ষ্যে আমার সহকর্মীরা সুচারুভাবে কাজ করেছেন। আমরা আশা করছি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের একটা পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল। সে বিষয়টি বিবেচনা করে ইস্টার সানডের পরদিন পরীক্ষা রেখেছে। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। সুতরাং আজ থেকে শিক্ষার্থীদের যেমন পরীক্ষা শুরু হলো, পুরো ব্যাপারটা কীভাবে সম্পন্ন করলাম, আমাদেরও সে পরীক্ষাটা শুরু।
প্রশ্নপত্র ফাঁস বিষয়ক এক প্রশ্নে তিনি  বলেন, অতীতে যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমরা চেষ্টা করেছি সে সূত্রগুলোকে প্লাক করার। সুতরাং এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে, এমন কাজ করবেন না। কারণ এই পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে বাড়াবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page