সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

মানিব্যাগ পেছনের পকেটে রাখলে হতে পারে কঠিন রোগ

অধিকাংশ মানুষেরই পেছনের পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস রয়েছে। এই অভ্যাসের জেরে কী কী রোগ হতে পারে, তা হয়তো অনেকেই জানেন না। এই মানিব্যাগই হয়ে উঠতে পারে একাধিক রোগের কারণ।

সাম্প্রতিককালে এক গবেষণায় দেখা গেছে, মানিব্যাগ কোমরে ব্যথা, সায়াটিকা পেইনসহ একাধিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ মানিব্যাগের মধ্যে রাখা কয়েন, কার্ডসহ বিভিন্ন কঠিন পদার্থ আমাদের বসার বা দাঁড়ানোর ভঙ্গিতে সমস্যা তৈরি করে।
পেলভিসের সমস্যা: গবেষকদের দাবি, আমাদের মেরুদণ্ডের ঠিক নিচে থাকে পেলভিস। এই অবস্থায় আমরা যখন কোথাও বসি, পেলভিস মাটির সঙ্গে অনুভূমিক থাকে না। ফলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে। পেলভিসেও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
সায়াটিকার ব্যথা: পেলভিসের মধ্যে দিয়েই সায়াটিকা নার্ভ পায়ের দিকে যায়। দীর্ঘক্ষণ মানিব্যাগ পকেটে রেখে বসে থাকলে সায়াটিকা নার্ভের ওপর চাপ পড়ে। যার ফলে সায়াটিকার ব্যথা হতে পারে।

পিঠ ও কোমরে ব্যথা: পেলভিস অংশ অনুভূমিক না থাকলে মেরুদণ্ডের ওপর চাপ সৃষ্টি হয়। আর এর জেরে প্রচণ্ড ব্যথা হতে পারে পিঠ ও কোমরে। অনেকেই বর্তমানে এই সমস্যায় ভুগছেন।

ওয়ালেট সিনড্রোম: মানিব্যাগ বা ওয়ালেটের জেরে ওয়ালেট বা পিরিফরমিস সিনড্রোমও দেখা দিতে পারে। মূলত নিতম্বের পেশিগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে এই সিনড্রোম হয়।

অবশ হতে পারে নিম্নাঙ্গ: দীর্ঘ সময় ধরে বসে থাকলে অনেকেরই নিম্নাঙ্গ অবশ হয়ে যায়। এর অন্যতম কারণ হতে পারে মানিব্যাগ। মানিব্যাগ পেলভিস অঞ্চলে চাপ সৃষ্টি করলে রক্তনালী ও নার্ভের ওপর চাপ সৃষ্টি হয়। যা নিম্নাঙ্গ অবশ করে দেয়। সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page