সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫০ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে হয়েছে এ ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর জানিয়েছে, মালাকু প্রদেশের বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। কয়েকটি বাড়িঘরে ফাটল ধরা ব্যতীত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্যও আসেনি।

আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভৌগলিকভাবে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বা আগ্নেয় মেখলা অঞ্চলে। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে কারণে এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। তার ওপর দেশটিতে রয়েছে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি। এসব কারণে ইন্দোনেশিয়ার বাসিন্দাদের নিয়মিতই ভূমিকম্প মোকাবিলা করে টিকে থাকতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page