সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে দানশীল ১০০ ব্যক্তির তালিকায় মুকেশ ও নীতা আম্বানি

ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের প্রকাশিত দানশীল ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম এই তালিকা প্রকাশ করে। তালিকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের দানবীর, সমাজসেবী ও সামাজিক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়।

টাইম সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতি ২০২৪ সালে ৪০৭ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৫৮৫ কোটি টাকা) দান করেছেন। তাদের এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ভারতের নাগরিকদের জীবনমান উন্নয়নে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা কোটি কোটি ভারতীয়দের জীবনে প্রভাব ফেলছে।
নারীদের এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ, টেকসই কৃষিসহায়তা, স্কুল ও হাসপাতাল নির্মাণ, দৃষ্টিহীন মানুষের চিকিৎসা সহায়তায় এর বেশির ভাগ টাকা ব্যয় হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তাদের এই উদ্যোগের মাধ্যমে ভারতের লাখো মানুষ উপকৃত হয়েছেন। ফাউন্ডেশন মেয়েদের পেশাগত দক্ষতা বাড়াতে স্কলারশিপ দিয়েছে, গ্রামীণ কৃষকদের সহায়তায় টেকসই কৃষি উদ্যোগ চালু করেছে, জল সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, চোখের চিকিৎসা ও বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের মতো বহু কার্যক্রম পরিচালনা করছে।
টাইম বলেছে, আম্বানি দম্পতির সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, আর তারা সে সম্পদের একটি বড় অংশ সমাজের জন্য ব্যয় করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page