সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝড়-বৃষ্টি-বজ্রপাত : ভারতে একদিনে নিহত ৪৫

ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে নিহত হয়েছেন ৪৫ জন। গত ২২ মে বৃহস্পতিবার দেশটির বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা।
উত্তরপ্রদেশ রাজ্যপ্রশাসনের ত্রাণ বিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানিয়েছেন, রাজ্যের ১৮টি জেলা থেকে নিহতের সংবাদ পাওয়া গেছে। এই জেলাগুলো হলো কাশগঞ্জ (নিহত ৫), ফতেহপুর (নিহত ৫), মীরাট (নিহত ৪), আওরাইয়া (নিহত ৪), বুলন্দশহর (নিহত ৩), কানপুর নগরর্ (নিহত ৩), গৌতম বুদ্ধ নগর (নিহত ৩), কনৌজ (নিহত ৩), এতাহ (নিহত ৩), গাজিয়াবাদ (নিহত ২), এতাওয়াহ (নিহত ২), কানপুর দেহাত (নিহত ২), ফিরোজাবাদ (নিহত ১), আলীগড় (নিহত ১), হাথরাস (নিতহ ১), আমেথি (নিহত ১), চিত্রকূট (নিহত ১) এবং আম্বেদকারনগর (নিহত ১)।

উত্তরপ্রদেশের আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা জানিয়েছেন, গত ২২ মে শক্তিশালী মৌসুমী ঝড় বয়ে গেছে উত্তর প্রদেশের অনেক জেলার ওপর দিয়ে। ঝড়ের সময় এলাকা বিশেষে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে।
কর্মকর্তারা আরও জানান, নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page