শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে বাড়ছে বিশেষ সুবিধা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর আসছে। আগামী ১ জুলাই থেকেই তাদের মূল বেতনের ১০ থেকে ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দেওয়া হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে বেতন গড়ে বাড়বে অন্তত ১ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা এক অফিস আদেশে বলা হয়, জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এবং তদূর্ধ্ব গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই মূল বেতনের ১০ শতাংশ হারে এই বিশেষ সুবিধা পাবেন। আর গ্রেড-১০ এবং তদনিম্ন গ্রেডে থাকা ব্যক্তিরা পাবেন ১৫ শতাংশ হারে, তবে তা হবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা।

এর আগে সরকারি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা বাড়ানোর ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। সংশোধিত সেই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা এখন থেকে অন্তত ১ হাজার ৫০০ টাকা এবং অবসরপ্রাপ্তরা ৭৫০ টাকা হারে বিশেষ সুবিধা পাবেন। পূর্বে এই পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা।
মূলত, এমপিও বা মান্থলি পে-অর্ডার হলো সরকার নির্ধারিত মাসিক বেতন আদেশ, যার আওতায় শিক্ষক-কর্মচারীরা মূল বেতন ও কিছু ভাতা পেয়ে থাকেন। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের বিপুল সংখ্যক বেসরকারি শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বর্তমান দ্রব্যমূল্যের চাপের মধ্যে এই সুবিধা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page