বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

রাজনীতিবিদের সঙ্গে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, এর মধ্যেই বড় সিদ্ধান্ত রিঙ্কুর

ভারতের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তারকাখ্যাতি পেয়ে গেছেন রিঙ্কু সিং। অন্যদিকে, দেশটির রাজনীতিতে পরিচিত মুখ প্রিয়া সরোজ। ২৬ বছর বয়সী প্রিয়া বর্তমানে লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য এবং নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী। দুই ভুবনের দুই তারকা জীবনের ইনিংসে পার্টনারশিপ গড়ছেন।
কদিন আগে দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বেছে নেওয়া হয়েছিল আগামী নভেম্বরকে। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। আসছে বছর বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে শোনা যাচ্ছে।

গত ১৮ নভেম্বর দুজনের বিয়ে হবে বলে জানা গিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে নতুন খবর, এই বছর বিয়ে হচ্ছে না তাদের। নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকবেন রিঙ্কু। সে কারণেই নভেম্বরের বিয়ের প্রোগ্রাম পিছিয়ে দিয়েছেন।
গত ৮ জুন বাগ্‌দান হয় রিঙ্কু এবং প্রিয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রী জয়া বচ্চন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বরা। সে সময়ই জানা গিয়েছিল ১৮ নভেম্বর বিয়ে হবে রিঙ্কুর। বারাণসীর একটি বিলাসবহুল হোটেল ওই দিনের জন্য ভাড়া করা হয়েছিল পরিবারের তরফে। এখন বিয়ে পিছিয়ে গিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। নতুন দিনক্ষণ এখনও জানা যায়নি।

উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মছলীশহর থেকে ভোটে জিতে সাংসদ হন প্রিয়া। নয়ডার এক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন তিনি। প্রিয়ার বাবা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই রিঙ্কুর সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়।

রিঙ্কু ভারতের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি এবং দু’টি একদিনের ম্যাচ খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, নভেম্বরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page