মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বিশ্বকাপে নারী দলের কোচিং প্যানেলে থাকছেন আলমগীর কবির

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির আগে অফিসিয়াল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে টাইগ্রেসরা।
গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।
তবে নিয়মিত অনুশীলন ম্যাচ কিংবা ক্যাম্প চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে সিলেটে ক্যাম্প করার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। আগামী আগস্টের ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার ক্যাম্প রয়েছে নারী দলের। এরপর নিজেদের মধ্যে ম্যাচও খেলবে জ্যোতিরা।
নারী দলের সঙ্গে রয়েছেন সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ সারোয়ার ইমরানের পাশাপাশি রয়েছেন আলমগীর কবির। প্রধান কোচের পাশাপাশি আলমগীরও দেখছেন পেসারদের দেখভালের বিষয়টি। এছাড়া ফিল্ডিংয়েও বাড়তি নজর রাখছেন তিনি। ক্যাম্পের শুরু থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে কাজ করছেন তিনি। এর আগে নারী দলের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page