বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

ক্যারিয়ারের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য। আজ (১০ আগস্ট) তার জন্মদিন। তাই তো ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে দোয়া চাইলেন নায়িকা।
পেশাগত ও ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া প্রায় নানা কিছুই ভক্তদের মাঝে ভাগ করে নেন পরীমণি। কখনও সুখ, আবার কখনও বা দুঃখও প্রকাশ করেন এই নায়িকা; তাই ছেলের জন্য সামাজিক মাধ্যমে দোয়া চাইলেন।

এবার তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট পূণ্য। শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাইনা। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’
ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন, ‘আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, ‘হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’
তবে শুধু পূণ্যই নয়, পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সি সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন; নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানদেরর দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page