বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দেব-শুভশ্রীর সিনেমার অগ্রিম বুকিংয়ের ঝড়!

ভারতে বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পেলেই সংকটে পড়ে টালিউড। ঘটে যায় হল না পাওয়া, প্রাইম টাইমে শো না পাওয়ার মতো বিষয়গুলোর ঘটনা- যা সাম্প্রতিক সময়ে বেশি দেখা গেছে। কিন্তু দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা পালটে দিতে চলেছে সে দৃশ্য; অগ্রিম টিকিট বিক্রিতে বইছে ঝড়!
সম্প্রতি এ নিয়ে গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের তাবড় প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টালিউড। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তিকে সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয়; তাতে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শো- এর গ্রহণযোগ্যতা। ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক চালানোর নির্দেশ।

এদিকে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে, তা সত্যিই অবিশ্বাস্য।’
সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লেখেন, ‘কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে।’
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট ছবি। এখনো মনে করা হয়, তাদের অনবদ্য রসায়নের কারণেই বক্স অফিসে ছবিগুলো হিট হয়েছিল।

‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৫ সালে, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে নয় বছরের অপেক্ষার পর এবার পর্দায় ফিরছে এই জুটি, নতুন করে জাদু ছড়াতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page