মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবে যারা

বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। এক মাসের ব্যবধানে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় ও বয়সভিত্তিক উভয় এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্যদিকে অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে।
গেল মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে দেশে ফেরে সিনিয়র দল। আর গত রোববার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিশ্চিত করেছে পিটার বাটলারের দল। আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছিল সাগরিকা-মুনকি-তৃষ্ণারা।

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হারের পর বাংলাদেশের এশিয়ান কাপে খেলাটা শঙ্কায় পড়েছিল। তাদের ভাগ্য ঝুলে ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। শেষমেষ ভাগ্য সহায় ছিল বাংলাদেশের মেয়েদের। একই রাতে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হারায় কপাল খোলে বাংলাদেশের। গ্রুপ রানার্সআপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনে থেকে মূল পর্বে চলে যায় বাংলাদেশ।

রোববারই (১০ আগস্ট) নিশ্চিত হয়ে গেছে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ টি দল। আয়োজক দেশ থাইল্যান্ড তো থাকছেই, সেইসঙ্গে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ ছাড়া ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে মূল পর্ব নিশ্চিত করেছে।
আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিলের মধ্যে তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপ খেলবে এই ১২টি দল। তবে এখনো ড্র অনুষ্ঠিত হয়নি। একনজরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল: বাংলাদেশ, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, ভারত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page