মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

তামিম-শান্তদের আগে নারী দলকে শেখাচ্ছেন পাওয়ার হিটিং কোচ

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশের তুলনায় বেশ পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ, যাকে কাজে লাগিয়ে বর্তমানে ফরম্যাটটিতে রেকর্ড ভাঙাগড়ার মহোৎসব দেখা যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ ঘরোয়ার অন্যান্য প্রতিযোগিতায় ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি।

ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিলেও, দলগতভাবে এখনও বেশ পিছিয়ে টাইগাররা। সে কারণে পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে সম্প্রতি বিশেষ কোচ নিয়োগ দেয় বিসিবি। পাওয়ার হিটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে পা রেখেছেন।
পুরুষ ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করার আগে দেশের নারী ক্রিকেটাদের কোচিং করাবেন উড। বাংলাদেশে আসার পর তিনি তিন দিন নিগার সুলতানা জ্যোতিদের দীক্ষা দিয়েছেন। আরও দুইদিন তাদের সঙ্গে কাজ করার কথা রয়েছে এই পাওয়ার হিটিং বিশেষজ্ঞের। পুরুষ ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করার আগে দেশের নারী ক্রিকেটাদের কোচিং করাবেন উড। বাংলাদেশে আসার পর তিনি তিন দিন নিগার সুলতানা জ্যোতিদের দীক্ষা দিয়েছেন।

আরও দুইদিন তাদের সঙ্গে কাজ করার কথা রয়েছে এই পাওয়ার হিটিং বিশেষজ্ঞের। নারী দলের একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, পাওয়ার হিটিংয়ে দক্ষতার লক্ষ্রে ক্যাম্পে থাকা ২০ জন নারী ক্রিকেটার নিয়ে কাজ করছেনে উড। মূলত কীভাবে পাওয়ার জেনারেট করতে হয় তা ক্রিকেটাদের শেখাচ্ছেন নতুন এই কোচ। এদিকে (মঙ্গলবার) দেশের প্রথমসারির কোচদের সঙ্গেও বৈঠকে বসেছিলেন উড। যেখানে পাওয়ার হিটিংয়ের নানা কৌশল, ড্রিল ও পরাশক্তি দলগুলোর উন্নতি করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page