বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আইয়ুব বাচ্চুর জন্মদিনে রাজধানীতে বিশেষ আয়োজন

বাংলাদেশের রক সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অগ্রদূতদের একজন আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, গিটারেরে জাদুকর খ্যাত এই কিংবদন্তি শিল্পীর আজ ৬৪তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এ আয়োজনে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে।
শুধু আলোচনা নয়, এখনকার প্রজন্মের শিল্পীরাও গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। পাশাপাশি অনুষ্ঠানে তার অপ্রকাশিত কিছু গান প্রকাশের পরিকল্পনাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page