মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত, বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে ২০২৬ সালেও হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। যেখানে অংশগ্রহণকারী ১৬ দলের নাম চূড়ান্ত হয়েছে। আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে যুব বিশ্বকাপের এই আসর। যেখানে ১০ থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছে।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ বিশ্বকাপে শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ। তাই নতুন করে তরুণ টাইগারদের বাছাইপর্ব খেলতে হয়নি।

স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ ছাড়াও সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
এ ছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে এসেছে পাঁচ দল। আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়া, আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড জায়গা করে নিয়েছে মূল আসরে।
এবারের বিশ্বকাপে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে লড়বে। তবে এখনও গ্রুপ ভাগাভাগি হয়নি। ফলে বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং কারা হবে প্রতিপক্ষ—তা জানতে অপেক্ষা করতে হবে ড্র অনুষ্ঠান পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page