বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মাদকবিরোধী বক্তব্য দিয়ে কটাক্ষের মুখে আলিয়া ভাট

হঠাৎ খবরের শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে কোনো নতুন সিনেমা কিংবা ব্যক্তিজীবন নিয়ে নয়! মূলত, ‘নেশামুক্ত ভারত’ গড়তে এনসিবি নামের একটি সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি জনস্বার্থমূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে মূখ্য ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। সে ভিডিওটি প্রকাশ করা হয় সংস্থাটির পেজ থেকেই।

৩০ সেকেন্ডের সেই ভিডিওতে আলিয়া বলেছিলেন— ‘আমি আলিয়া ভাট। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই মাদকাসক্তির মতো একটি গুরুতর সমস্যা নিয়ে। এটি শুধু আমাদের জীবন নয়, আমাদের সমাজ ও দেশকেও হুমকির মুখে ফেলছে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকবিরোধী এই অভিযানে এনসিবি-কে সমর্থন করি, আর বলি— মাদককে না বলুন।’
এছাড়াও ভিডিওতে আলিয়া দর্শকদের অনুরোধ করেছেন অনলাইনে গিয়ে ‘ই-প্লেজ’ নিয়ে মাদকবিরোধী শপথ গ্রহণ করতে।

কিন্তু ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। কমেন্টে কটাক্ষ এতটাই বেড়ে যায় যে, এনসিবি শেষ পর্যন্ত কমেন্ট সেকশন বন্ধ করে দিতে বাধ্য হয়।
আলিয়ার উদ্দেশ্যে নেটিজেনদের মন্তব্যগুলো ছিলো এমন- ‘ওর পুরো পরিবারই তো মাদকাসক্ত!’ ‘চোরকেই পাহারাদার বানানো হল।’ ‘এরা নিজেরাই হাতেকলমে শিক্ষার থেকে জানে।’ ‘ক্লায়েন্ট বেশি আনলে ডিসকাউন্ট পাওয়া যায়—এই ধরনের প্রমোশন নাকি!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page