বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মেয়েদের শরীর ঢেকে রাখতে হয়, ছোট পোশাকে আপত্তি সালমান খানের!

প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন সালমান খান। এই দীর্ঘ সময়ে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে না চললে নাকি কাজই করা যায় না!
‘জয় হো’ ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, ভাইজানের সেটে পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ চালু থাকে। বিশেষ করে মেয়েদের ছোট পোশাক বা বক্ষবিভাজিকা দৃশ্যমান থাকে এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।

এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও এ নিয়ম মানতে হয়েছে নায়িকাদের। সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি!
ডেইজি বলেন, সালমানের মতে- শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরও সুন্দর করে তোলে। তাই তিনি চান না, কোনো অভিনেত্রীকে তার ছবিতে কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে বলিউডে অভিষেক করেছিলেন সালমান খান। সেই সময় আজকের প্রজন্মের অনেক নায়িকার বয়স ছিল মাত্র এক-দুই বছর। অথচ আজ তাদের সঙ্গেই সমানতালে অভিনয় করে চলেছেন তিনি। শুধু তাই নয়, বলিউডে অনেক নায়িকার ক্যারিয়ার গড়ে দিতেও সাহায্য করেছেন সাল্লু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page