মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার

প্রায় ২ বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে জাতীয় দলের জার্সিদেখার স্বপ্নে মেতেছিলেন ভক্ত-সমর্থকরা। তবে সে আশায় গুঁড়েবালি। ইনজুরির কারণে আবারও ধাক্কা খেয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা।
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও চোটের কারণে ছিটকে যান। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির দলে ফেরার জোর সম্ভাবনা ছিল নেইমারের। তবে দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর ইনজুরিতে পড়েছেন এই সান্তোস ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন নেইমার। পরবর্তীতে পরীক্ষা করলে তার ঊরুতে চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব ইতিমধ্যেই বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে। ক্লাব জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা শুরু করেছেন।
চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। অন্যদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page