বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের প্রেক্ষাগৃহে আসছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালনায় সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এই সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে কোভিড মহামারীর বছর ২০২০ সালে। আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক মানিক।

দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। এর কারণ জানিয়ে মানিক বলেন, ভালো সময়ের অপেক্ষা করতে করতে চার বছর লেগে গেল। সিনেমার শুটিং হয়েছিল ২০২০ সালে। এরপর ২০২১ সালে ছাড়পত্র পেয়েছে। তখন কোভিড মহামারী প্রকট ছিল। তাই সেসময় মুক্তি দেওয়া হয়নি।

রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য। মানিক বলেন, এটা একটা নিরেট প্রেমের সিনেমা। যেখানে ফুটে উঠেছে এক স্বপ্নভঙ্গের গল্প, রাজকন্যা আর বাস্তবতার জটিলতা মিলেমিশে যায়। এটা আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার প্রথম সিনেমা।

সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে মানিক বলেন, সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। অনেক বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। সেই জায়গা থেকে খুব বেশি আশা রাখি না। তবে সিনেমাটি দর্শকের ভালো লাগবে। গল্পটা সবার পছন্দ হবে, গানগুলো ভালো লাগবে। দর্শকের ভালো লাগলেই আমি খুশি।

‘স্বপ্নে দেখা রাজকন্যার’ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। ‘এম এস মুভিজের’ ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, মারুফ আকিব, রেবেকা ও কমেডি অভিনেতা চিকন আলীসহ আরও কয়েকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page