মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই সময়ে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের আরেকটি দল চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে। আজ  গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে পরাজিত করেছে সেনইয়াং অ-১৭ দলকে।
বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। আশিকের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে ৫৪-৫৯ মিনিটের মধ্যে। তাহসান ৫৪ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের যাত্রা শুরু করেন। পরের মিনিটে আশিক নিজের জোড়া গোল পূর্ণ করেন। ৫৯ মিনিটে হেদায়েতের গোলে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে অন্য দুই দল দেশটির স্থানীয় ইউহান ও শ্রীলঙ্কা। আগামীকাল শ্রীলঙ্কা ও পরদিন চীনের আরেক প্রাদেশিক দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল গতকাল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page