মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশের বিপক্ষে আজ কেমন হতে পারে ভারতের একাদশ

দুবাইয়ে আজ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮.৩০ মিনিটে এশিয়া কাপের এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল?
এবার এশিয়া কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত, টানা জয় নিয়ে ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।
অন্যদিকে বাংলাদেশও এশিয়া কাপে গেছে বড় স্বপ্ন নিয়ে। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরুর পর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথাও বলতে শুরু করেছে। এর মধ্যে আজ ভারতের বিপক্ষে লড়াইটাই বলা যায় বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা।

শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দারুণ পারফর্ম করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। ভারতের বিপক্ষেও তাই দেখা যাবে তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। অধিনায়ক লিটন নামবেন তিন নম্বরে।
টুর্নামেন্টের প্রথম ভাগে ফর্মহীনতায় ভোগা তাওহিদ হৃদয় গত ম্যাচেই ফিরেছেন স্বরূপে। ভারতের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন তিনি।

মিডল অর্ডারে নামবেন শামীম হোসেন, জাকের আলি। স্পিন আক্রমণে থাকবে নাসুম আহমেদ, সঙ্গে মাহেদি হাসান কিংবা রিশাদ হোসেনের যেকোনো একজন একাদশে জায়গা করে নেবেন।

পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page