বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

অগ্নিকাণ্ডে ভাইসহ প্রাণ হারালেন শিশু শিল্পী বীর শর্মা

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিশু শিল্পী বীর শর্মা এবং তার ভাই শৌর্য শর্মা। ডিএনএ থেকে জানা যায় শনিবার রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের কোটার আনন্দপুরা এলাকার দীপশ্রী অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় তাদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন মূলত ড্রইং রুমেই সীমাবদ্ধ থাকলেও সেখানে সৃষ্টি হওয়া ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।
পরিবারের অন্যান্য সদস্যদের কেউ তখন বাসায় ছিলেন না। তাদের বাবা জিতেন্দ্র শর্মা স্থানীয় এক ভজন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং মা, টেলিভিশন অভিনেত্রী রীতা শর্মা ছিলেন মুম্বাইয়ে। প্রতিবেশীরা প্রথমে ধোঁয়া টের পেয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তবে চিকিৎসকরা তাদের আগেই মৃত ঘোষণা করেন।

কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, ড্রইং রুম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, আসবাবপত্রও ধ্বংস হয়েছে। মুম্বাই থেকে মা রীতা শর্মা ফিরে আসার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, মাত্র ১০ বছর বয়সী বীর শর্মা সনি সাব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীমদ রামায়ণ-এ ‘পুষ্কল’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page