রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

নারী বিশ্বকাপ ,ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচ হেরে সবার আগেই নিগার সুলতানা জ্যোতির দল বিদায় নিশ্চিত করে। ফলে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তারা নামবে নিয়মরক্ষার তাগিদে। আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশ-ভারতের দ্বৈরথ বরাবরই রোমাঞ্চ ছড়ায়। যদিও শক্তির বিচারে বেশ এগিয়ে হারমনপ্রিত কৌরের দল। চতুর্থ দল হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে কথা বলেছেন টাইগ্রেস নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিশ্বকাপজুড়ে দর্শকদের সমর্থন ও প্রেরণার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোবহানা বলেন, ‘একটা সময় ছিল যখন বেশিরভাগ ক্রিকেটারই উত্তরবঙ্গ থেকে আসতো। কিন্তু এখন আমাদের দলে চট্টগ্রাম, সিলেটের মতো জায়গার খেলোয়াড়ও আছে। খুব সম্ভবত তাদের বাবা-মারা এখন খেলা দেখছে এবং তাদের আসতে দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিশ্বকাপ দেখছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। বড় দলের বিপক্ষে লড়াই করতে এসব আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার অর্ধ-শতক করেছেন। যদিও কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হারের পেছনে অধারাবাহিক ব্যাটিং অনেকাংশে দায়ী। তবুও ব্যক্তিগত হাফসেঞ্চুরি পেয়েই তৃপ্তির ঢেকুর তুললেন সোবহানা, ‘আপনার যদি ২০২২ বিশ্বকাপের কথা মনে থাকে তাহলে জানেন সেটা আমাদের প্রথম আসর ছিল। ওই সময় ব্যাটিং বিভাগে আমরা বেশ খানিকটা দুর্বল ছিলাম। ওই বিশ্বকাপে আমাদের মাত্র একটা হাফসেঞ্চুরি ছিল এবং সেটা পিংকি (ফারজানা হক) আপু করেছিল।’

‘কিন্তু এই টুর্নামেন্টে দেখুন ৬-৭টা হাফসেঞ্চুরি হয়েছে। আমার মনে হয় (ব্যাটিংয়ে) একটা উন্নতি হয়েছে আমাদের। কারণ হাফসেঞ্চুরি করা একেবারে সহজ না’, আরও যোগ করেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page