রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

হারের পর ব্যাটারদের দুষলেন তানজিম সাকিব

মিরপুরের চেয়ে চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনে খেলতে নেমে শুরুতেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেছেন সাত নম্বরে নামা তানজিম হাসান সাকিব। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার চিত্র এখানেই স্পষ্ট। ১৬ রানে হারের পর স্বীকৃত ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে না পারার ব্যর্থতার কথা অকপটে বলেছেন তানজিম।
টেল-এন্ডারে নেমে আগেও নিজের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছেন তরুণ এই পেসার। উইন্ডিজদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের ভাগ্যটা প্রায় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। তবে নাসুম আহমেদকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে আশা সঞ্চার করেন সাকিব। দুজনে মিলে যোগ করেন ৪০ রান। তানজিম সাকিব ৩৩ ও নাসুম ১৩ বলে ২০ রান করে আউট হওয়ার পর সেই আশাও শেষ হয়ে যায়। পরবর্তীতে ২ বল বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘ব্যাটিংয়ে সবসময় সালাউদ্দিন স্যার আমার ওপর অনেক কনফিডেন্স রাখে। প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায়, যেটা আমাকেও আত্মবিশ্বাস দেয়। আমি চেষ্টা করি এবং টিম ম্যানেজমেন্টে যারাই আছে, একদম প্লেয়ার্স থেকে শুরু করে কোচরা, সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page