রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

ঘাড়ে বলের আঘাতে হাসপাতালে ১৭ বছর বয়সী ক্রিকেটার

অস্ট্রেলিয়ায় ফিরল ফিল হিউজের মৃত্যুর স্মৃতি! ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই ক্রিকেটারের। এবার ঘাড়ে বল লেগেছে ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেন্টিলেশনে আছেন তিনি।
মেলবোর্নে ফার্নট্রি গালি প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা। ওয়ালি টিউ রিজার্ভের মাঠে চলছিল খেলা। আচমকা একটি বাউন্সার সেই ব্যাটারের ঘাড়ে লাগে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় এই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্রিকেট অট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘সেভেন নিউজ মেলবোর্ন’ জানিয়েছে, প্রাথমিকভাবে মাঠেই চিকিৎসা দেয়া হয় সেই ক্রিকেটারের। এরপর মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেই ক্রিকেটারকে। সেখানেই ভেন্টিলেশনে আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আহত ক্রিকেটারের চিকিৎসার সব দায়িত্ব তাদের। ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটাররা ঠিকমতো সুরক্ষার দিকে নজর রাখছেন কি না, সেই বিষয়ে নজর রাখার জন্য ক্লাবগুলোকে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বল ঘাড়ে লেগেছিল হিউজের। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page