রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বোলারদের প্রশংসায় উভয় দলের ক্রিকেটাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে দুই ম্যাচেই টাইগার বোলাররা নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছেন। যে কারণে গতকাল ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করলেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘কিছু ম্যাচ আছে যেগুলো জেতা উচিত ছিল আমরা পারিনি। ব্যাটারদের এখানে ব্যর্থতা, বোলাররা কিন্তু ভালো করে যাচ্ছে দারুণভাবে কামব্যাক করে যাচ্ছে। (যদিও) আমি এত (বেশি) ব্যর্থতা দেখি না। শেষ ৪ সিরিজ কিন্তু আমরা জিতেছি। এখানে মিস করলাম। এখান থেকে নেতিবাচক ইতিবাচক দুটিই আছে। নেতিবাচক নিয়ে কাজ করতে হবে। এখান থেকে দ্রুত কীভাবে বের হয়ে আসতে পারি। সামনে বড় বড় খেলা আছে বিশ্বকাপও আছে।’

তামিম আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগ যে আছে, তারা যে উইকেটেই যাক না কেন ভালো করছে। এখন সব দায়িত্ব ব্যাটারদের। বোলাররা যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ব্যাটাররা যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যদি ভুল আরও কম করতে পারি তাহলে আরও সহজেই রান তাড়া করতে পারব।’
ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানজে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(ম্যাচের সামারি নিয়ে) আপনিই অনেকটা সামারি করে দিলেন (হাসি)। আসলে হ্যাঁ আমাদের শুরুটা বেশ ভালো হয়েছিল। ভালো ভীত পেয়েছিলাম। দারুণ একটি জুটি পেয়েছিলাম। আমাদের মনে হয়েছে ২০-৫০ রান কম হয়েছিল। কারণ পিচ দেখে মনে হয়েছিল ২০০ রানের উইকেট। বোলাররা আরও একবার নিজেদের ক্লাস দেখিয়েছে আরও একবার যে কারণে ওয়েস্ট ইন্ডিজও জয় পেল।’

নিজেদের বোলিং প্রসঙ্গে আথানজে বলেছেন, ‘আমরা সহজ প্ল্যান রাখতে চেয়েছি। চেয়েছি প্ল্যান কাজে লাগাতে। আমরা ওভার ধরে ধরে এগোতে চেয়েছি। প্ল্যান ছিল ওভারপ্রতি তারা যেন ৭ রানের বেশি নিতে না পারে। শেষ দিকে এভাবেই পুষিয়ে দিতে চেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page