মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন। এই দাবির জেরে দুটি বড় বাজেটের ছবি হাতছাড়া হওয়ার পরও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান। তবে এবার এই বিতর্কে সম্পূর্ণ ভিন্ন এবং সমর্থনমূলক সুর শোনা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের কণ্ঠে। মাতৃত্বের অভিজ্ঞতা থেকে তিনি দীপিকার এই দাবিকে ‘ন্যায্য’ বলেই মনে করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে টলি কুইন কোয়েল মল্লিক এই প্রসঙ্গে কথা বলেছেন। কোয়েল বর্তমানে এক ছেলে ও এক মেয়ের মা। দুই সন্তানকে সামলেও চলতি বছর তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। সন্তানের প্রতি দায়িত্ব এবং একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি দীপিকার দাবিকে কীভাবে দেখছেন, তা নিয়েই মুখ খোলেন কোয়েল।
কোয়েল বলেন, ‘আমার মনে হয় দীপিকার সন্তান যখন হয়, নতুন মা হিসেবে ৮ ঘণ্টা তিনি কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি। এখানে অন্যায় চাওয়া কিছু নেই।’

তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েলের মতে, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘণ্টার একটা খরচ থাকে। এই ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।
কোয়েলের দাবি, ‘এক এক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page