মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দীর্ঘ ১৬ বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে গেলেন। তবে গাইতে নয়, এবার তিনি অংশ নিয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে।
২০০৮ সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’। দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই গায়ক।

অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ।
বিষয়টি প্রথম জানান গায়ক সোহেল মেহেদী। ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই।”

তিনি আরও লেখেন, “আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। আমাকেও দেয়নি। তবে পট পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।”
সোহেল মেহেদী জানান, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page