রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

ফ্লাইট মিস করেছেন হামজা, ঢাকায় আসতে হচ্ছে দেরি

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকাল পাঁচটায় ঢাকায় পা রাখবেন এই মিডফিল্ডার।
বাফুফে সূত্রে জানা গেছে, ফেডারেশন থেকে একটি টিকিট দেওয়া হয়েছিল হামজাকে। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে সেই ফ্লাইট ধরতে পারেননি লেস্টার সিটির এই ফুটবলার। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে।
আজ জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই। ঢাকায় নেমে বিশ্রাম নেবেন হামজা। আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
আর আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page