বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভূমিধসের কবলে পড়ে একটি যাত্রীবাহী বাসের অন্তত ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ যাত্রী।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সোমবার জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওই এলাকায় ভারি বৃষ্টি চলার সময় ঘটনাটি ঘটে।

অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন।

রয়টার্স জানায়, বাসটি লাম ডং প্রদেশের রাজধানী পাহাড়ি শহর দাও লাত থেকে উপকূলীয় পর্যটন শহর যা ট্র্যাংয়ে যাচ্ছিল। পথে হ্যাং লে গিরিপথে বাসটি ভূমিধসের কবলে পড়ে। বাসটির কিছু অংশ ধসে পড়া মাটি ও পাথরের নিচে চাপা পড়েছে।

এখনও বাসটিতে আরও দুইজন যাত্রী আটকা পড়ে আছেন। জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন।

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, পথের ওই অংশটি মাটি ও বড় বড় পাথরে পুরোপুরি ঢাকা পড়ে আছে। ভিএনএক্সপ্রেসের খবর অনুযায়ী, শুক্রবারও দেশটিতে একটি ভূমিধসের ঘটনা ঘটে। নিকটবর্তী দানাংয়ে ওই ভূমিধসের পর থেকে তিনজন নিখোঁজ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page