মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এক দশকে দীপ্ত, দেখানো হবে শাকিব খানের ‘তুফান’

১০ বছর পূর্ণ করল দীপ্ত টেলিভিশন। ‘আলোয় ভুবন ভরা’ স্লোগানকে ধারণ করে ২০১৫ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। ‘পালকী’, ‘অপরাজিতা’, ‘খুঁজে ফিরি তাকে’র মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ ‘সুলতান সুলেমান দিয়ে আলোচনায় আসে দীপ্ত টেলিভিশন।
একে একে তারা নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ করে ‘ভালোবাসার আলো আঁধার’, ‘মধ্যবর্তিনী, ‘খলনায়ক, ‘মান অভিমান ও ‘মাশরাফি জুনিয়র’–এর মতো দর্শকপ্রিয় দেশি ধারাবাহিক নাটক। অন্যদিকে নিজস্ব অনুবাদক টিম, কণ্ঠাভিনয়শিল্পীদের মাধ্যমে ডাব করা বিদেশি সিরিজ ‘বাহার’, ‘ফেরিয়া’, ‘জননী জন্মভূমি’, ‘সুলতান সুলেমান’, ‘কোসেম’ ও ‘রহস্যময়ী’ হয়ে ওঠে দর্শকনন্দিত। বর্তমানে সম্প্রচারিত ‘খুশবু’, ‘রূপনগর’, গুড ডক্টর’–এর মতো ড্রামা সিরিজগুলোও দর্শকপ্রিয় হয়ে উঠেছে।
দীপ্ত টিভির ১০ বছর পূর্তিতে আজ সকাল ৮টায় ‘দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে থাকছেন শিল্পী অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন গৌরব সরকার। এ ছাড়া সকাল ১০টা ১৭ মিনিটে দেখানো হবে শাকিব খান অভিনীত বাংলা সিনেমা ‘তুফান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page