বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই, নিখোঁজ ১

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার  সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে প্রায় ১৭৫ জন বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আগুনের উৎস এখনো শনাক্ত হয়নি এবং এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর আকাশপথে ধারণ করা ফুটেজে দেখা গেছে, পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেঁষা শহরজুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পরিচিত মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি-ব্র্যান্ড ম্যাকেরেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলে আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page