বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৫৫

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টি হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রসহ অনেক ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে উপকূলীয় নাহা ট্রাং শহরের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দা লাট পর্যটন কেন্দ্রের আশেপাশের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, রবিবার থেকে ছয় প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩ জনের সন্ধান অব্যাহত রয়েছে। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে দুই ডজনেরও বেশি লোক মারা গেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বন্যার পানি কমে যাওয়ার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে লোকজনকে উদ্ধার কাজ চালাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, শনিবার একাধিক মহাসড়ক চলাচলের অনুপযোগী রয়েছে এবং ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের ফলে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুসারে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছে এবং জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দেশটিতে ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন ও বিধ্বংসী হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page