মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

শাওনের ‘ভালোবাসার’ তালায় পরীমণির নাম

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সবসময় আনন্দে মুখরিত থাকেন। কোনো কিছু তোয়াক্কা না করে নিজের মতো করেই জীবনটাকে উদযাপন করেন অভিনেত্রী। সেসব মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতেও ভুলেন না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি।
সেখানে দেখা যায়, এক যুবকের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই যুবক বিনোদন অঙ্গনের কেউ কি না, তা স্পষ্ট নয়, তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’!

ভিডিওর শুরুতে দেখা যায়, ছেলেটির হাত ধরে পরীমণি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমণি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়।
যেমন পরীমণিকে বলতে শোনায়, ‘আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম ট্যুর আমাদের বিদেশ ট্যুর একসাথে, না? এবার আমি ঝগড়া করবোই!’

এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন।

এই তালায় সাদা রঙে লেখা দুটি নাম- ‘পরী’ এবং ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এই ছেলেটিই হলেন ‘শাওন’। এরপর দুজন মিলে হাসি মুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page