বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আফগানিস্তানে ‘পাক হানাদার বাহিনীর’ অতর্কিত হামলা, নিহত অন্তত ১০

আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আফগানিস্তান কর্তৃপক্ষ এই দাবি করেছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়। এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছে। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। সেইসঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

এ ছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান কর্তৃপক্ষের। মুজাহিদ জানান, এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page