বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে আজ

বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। ‘শেন-ইয়ার’ নামের এ ঘূর্ণিঝড়টি আজ বুধবারই আঘাত হানবে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেন-ইয়ার শব্দের অর্থ সিংহ।

গতকাল রাতে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার গতিতে পশ্চিমাঞ্চলের দিকে এগোয়। এটি আজ দুপুর পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে থাকবে। এরপর দুপুরের আগে স্থলে আঘাত হেনে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে।

আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে বলেছে, আজ বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব নিকোবার চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।
মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে। এটি ভারত বা বাংলাদেশের দিকে আসবে না।

এদিকে বর্ষা পরবর্তী মৌসুমে সেনইয়ার দ্বিতীয় ঘূর্ণিঝড় যেটি উত্তর ভারত মহাসাগর বেসিনে সৃষ্টি হয়েছে। এরআগে গত ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page