বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

হংকংয়ের তাই-পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ২৭৯ জন নিখোঁজ, এবং ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বহু আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টের কয়েকটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯৮৩ সালে নির্মিত এই কমপ্লেক্সটি আটটি ব্লকে প্রায় ২ হাজার ফ্ল্যাট নিয়ে গঠিত। ভবনগুলো সংস্কারের কাজ চলমান থাকায় বাইরের অংশে বাঁশের স্ক্যাফোল্ডিং ও নেট দেওয়া ছিল—এটিই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলে ধারণা দমকল বিভাগের।

দমকল সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেন ৮০০-র বেশি দমকল কর্মী। উদ্ধারের সময় আহত হন বেশ কয়েকজন কর্মী। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। ভবনের ৩১ তলা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়েন বহু বাসিন্দা, যাদের মধ্যে অনেকে এখনো জীবিত কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

প্রাথমিকভাবে আগুনকে চার মাত্রার অগ্নিকাণ্ড ঘোষণা করা হলেও অল্প সময়ের মধ্যেই তা বাড়িয়ে পাঁচ মাত্রা করা হয়—হংকংয়ের সর্বোচ্চ অগ্নিকাণ্ড সতর্কতা। ১৭ বছর পর দেশটিতে এমন মাত্রার অগ্নিকাণ্ড দেখা গেল।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি কয়েকটি টাওয়ারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে, আর পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। উঁচু মই ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। নির্বাহী প্রধান জন লি জানিয়েছেন, অন্তত তিনটি ভবনে আগুনের শিখা কমে এসেছে, তবে সম্পূর্ণ নেভাতে আরো সময় লাগবে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page