বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ইউক্রেনে ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অঞ্চলটির ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারে রাতভর চালানো হামলায় রাজধানী কিয়েভে ছয় লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। এ ছাড়া আশপাশের এলাকার মানুষও বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

কিয়েভের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করে ডিটেক এনার্জি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি পরিবারের বিদ্যুৎ–সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রাতভর চালানো হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page