বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত হয়েছেন ৬০০ জন 

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় টানা বৃষ্টি ও ঝড়ের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এখন পর্যন্ত এসব দেশে মোট প্রায় ৬০০ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। কয়েক বছরের মধ্যে এটিই দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত বুধবার  থেকে শুরু হওয়া ভারী বর্ষণে আচেহ ও পশ্চিম সুমাত্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ধসে পড়েছে, হাজারো মানুষ আটকা আছেন, অনেকেই ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায়। দেশটিতে ৩০০ জনের বেশি মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই।

শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়া’ আঘাত হানার পর বড় ধরনের বন্যা ও ভূমিধস হয়েছে। সেখানে ১৩০ জনের বেশি নিহত এবং ১৭০ জনের মতো মানুষ নিখোঁজ। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে বন্যার পানি ৩ মিটার পর্যন্ত উঠে গেছে। এতে ১৬০ জনের বেশি মারা গেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। হাট ইয়াই শহরে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। মরদেহ রাখার জায়গা না থাকায় লাশ সংরক্ষণে রেফ্রিজারেটেড ট্রাক ব্যবহার করতে হচ্ছে।

মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতি ব্যাপক। উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা পানির নিচে, হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

উদ্ধার তৎপরতা বহু জায়গায় আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, টাইফুন কোতো, বিরল সাইক্লোন ‘সেনইয়া’ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে, যা বন্যা ও ভূমিধসকে মারাত্মক করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page