বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ঘূর্ণিঝড় ডিটওয়া: ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট জারি, ফ্লাইট বাতিল

দক্ষিণ ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। ঝড়ের আগাম প্রভাবে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এসব অঞ্চলে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের খুব কাছে দিয়ে অগ্রসর হবে।
তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস এস আর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে সম্ভাব্য বিপদ মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র বলেন, উপকূলে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার গতির বাতাস বয়ে যাচ্ছে, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাডু ও পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে।
এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে।

তিনি জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হওয়ায় রেড অ্যালার্ট বলবৎ রয়েছে। কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি আছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page